প্রকাশিত: ২৬/০৬/২০২১ ৯:৩৫ এএম

কক্সবাজারে গত ২৪ ঘন্টায় অন্তঃসত্ত্বা নারী ও বৃদ্ধসহ তিন জন খুনের শিকার হয়েছেন। এর মধ্যে দুজন জায়গা জমির বিরোধের জের ধরে এবং একজন যৌতুকের জন্য খুন হয়েছেন বলে জানা গেছে।

কক্সবাজার সদরের খুরুস্কুলে জমির বিরোধের জের ধরে নুরুল হক (৪৫) নামে একজনকে গলায় ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (২৫ জুন) জুমার নামাজের পরপরই এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে আটক করতে সক্ষম হয়নি।

উপকূলীয় উপজেলা পেকুয়ায় মর্জিনা আক্তার (২০) নামের এক অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। তিনি নতুনঘোনা এলাকার দিদারুল ইসলামের স্ত্রী। এঘটনায় নিহত মর্জিনার স্বামী দিদারুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২৫ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন- যৌতুকের জন্য এই খুন। তবে অভিযুক্ত দিদারের মা শাহেনা বেগম জানিয়েছেন, যৌতুকের জন্য কোন সময় নির্যাতন করা হয়নি। আমার বৌ মা অনেক ভাল মেয়ে।

এদিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে জমি বিরোধের জের ধরে সেকান্দার আলী (৫০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এঘটনা গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘটে।

এছাড়াও চকরিয়ার বদরখালীতে দুই দ্বাদশী কিশোরীকে অচেতন করে ধর্ষণের ঘটনাও ঘটেছে।

এবিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এটাকে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে বলা ঠিক হবে না। ঘটনাগুলো আকস্মিক ভাবে ঘটে যায়। আসলে মানুষের সহনশীলতা কমে গেছে। পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধাবোধ কমে যাওয়ায় কথায় পরস্পর খুনে জড়িয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন- খুনের ধরণ গুলো বিশ্লেষণ করলে দেখবেন এখানে কোনো আগ্নেয়াস্ত্রের ব্যবহার নেই। অথবা এগুলো কোনো অজ্ঞাত খুনও নয়। নিজেদের মধ্যে অসহনশীল মনোভাব থেকে বেশির ভাগ ঘটনা ঘটছে। সুত্র: বিডিটোয়েন্টিফোর লাইভ

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer