উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/১১/২০২৪ ৩:৫০ পিএম

কালের কণ্ঠ::
একবার ব্যবহারযোগ্য পলিথিনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক টন পলিথিন ও চারজন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী।

আরিফ উল্লাহ নিজামী জানান, শহরের বাজারঘাটা এলাকায় পলিথিনের দোকানগুলোতে অভিযান চালানো হয়।

এ সময় চারটি দোকান মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা হওয়া চার ব্যবসায়ী হলেন- কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ ও সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন।

তিনি জানান, এই অভিযানে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন। এই অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...