প্রকাশিত: ২৫/০৪/২০২০ ৪:১৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে শনিবার ২৫ এপ্রিল ১৮ জনের স্যাম্পল টেস্টের সকল রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।

বিষয়টি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকার আইইডিসিআর থেকে আনুষ্ঠানিকভাবে এই টেস্টের সমন্বিত ফলাফল ঘোষনা করা হবে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গত ২৪ দিনে মোট ৭৬২ জনের স্যাম্পল টেস্ট করা হয়। এরমধ্যে নাইক্ষ্যংছড়ির একজন সহ মোট ১৪ জনের দেহে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত করা হয়।

শনিবার নেগেটিভ রিপোর্ট পাওয়াদের মধ্যে কক্সবাজার পৌরসভার টেকপাড়া গত ২২ এপ্রিল পজেটিভ পাওয়া করোনা রোগী আবুল কালামের পরিবারের ৬ সদস্যের রিপোর্টও রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানান।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer