প্রকাশিত: ১২/০৫/২০২০ ৪:২৫ পিএম , আপডেট: ১২/০৫/২০২০ ৪:২৬ পিএম

ইমাম খাইর, কক্সবাজার::
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সেখানে ৪ জন চকরিয়া, ১ জন টেকনাফ, ৪ জন পেকুয়া, ১ জন সাতকানিয়া এবং ৪ জন লোহাগাড়ার।

মঙ্গলবার (১২ মে) ১৭৬ স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট পজিটিভ হয়।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

১২মে পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন।

সেখানে চকরিয়া উপজেলায় ৩৪ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন। কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা রোগী সনাক্ত করা হয়নি।

কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে ছেনুআরা বেগম নামের একজন মহিলা মারা গেছেন। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।

করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer