প্রকাশিত: ১০/০৫/২০২০ ৪:৩১ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১০ মে) ১২৫ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ১০ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
সেখানে কক্সবাজার সদরে ৬ জন, চকরিয়ায় ১জন, পেকুয়ায় ২ জন ও উখিয়ায় ১ জন।
বাকী ১১৫ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ হয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
পজেটিভ রিপোর্ট পাওয়া ১০ জনসহ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৯১ জন।
এর মধ্যে চকরিয়া উপজেলায় ২৫ জন, কক্সবাজার সদর উপজেলায় ২২ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, পেকুয়া উপজেলায় ১৩ জন, উখিয়া উপজেলায় ৮ জন, টেকনাফ উপজেলায় ৬ জন এবং রামু উপজেলায় ৪ জন।
কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়নি।
৩০ এপ্রিল ছেনু আরা বেগম নামের একজন মহিলা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি রামু উপজেলার কাউয়ার খোপ ইউনিয়নের পূর্ব কাউয়ার খোপ গ্রামের মোহাম্মদ আবদুল্লাহর স্ত্রী।
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...