ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ৮:২৫ পিএম

দীপন বিশ্বাস :: কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেলে সঙ্গীর মরদেহ রেখে পালিয়ে গেল এক নারী।

রোববার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার আল-হেরা হোটেলের ৩২৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বাসিন্দা।

হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৭ আগস্ট) নিহত যুবকের সঙ্গে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন রহিমা বেগম নামে এক নারী।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, শনিবার বিকেলে রহিমা নামে এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন সেলিম।

তারা চিকিৎসার জন্য কক্সবাজারে এসেছিলেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন।

রোববার বিকেল ৫টার দিকে হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে দরজা খোলা দেখেন।

পরে তিনি ভেতরে বিছানায় মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার দিলে সবাই এগিয়ে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। এর আগে স্ত্রী পরিচয় দেওয়া ওই নারী পালিয়ে যান।

ওসি আরো জানান, মরদেহে বিভিন্ন আঘাত ও ইনজেকশন দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...
Single Page Footer