প্রকাশিত: ১৬/০৭/২০২২ ১০:৩৯ পিএম

কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিং এ পতিতা বৃত্তির অভিযোগে কক্সবাজার সদর মডেল ও গোয়েন্দা পুলিশ (ডিবি)যৌথ অভিযান চালিয়ে ১১খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৫ জুলাই) রাত ৮ থেকে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৬ জুলাই) বিকালে কক্সবাজার সদর মডেল থানা পরিদর্শক ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


সূত্রে মতে, প্রশাসনের চোখ ফাঁকি দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের আলোচিত লালদিঘী পাড়ের পাঁচতারা হোটেল, নজরুল বোডিং ও আহসান বোডিং এ পতিতা বৃত্তি চালিয়ে আসছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। ওই অভিযানে ১১ জন খদ্দেরসহ ২০ জনকে গ্রেফতার করা হয়।

পরিদর্শক ওসি (তদন্ত) মো.সেলিম উদ্দিন গ্রেফতারকৃতসহ জড়িতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলার প্রস্তুতি চলছে বলে দাবি করেন।তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এই অভিযান অব্যাহত থাকবে। সুত্র,,ভয়েস ওয়ার্ল্ড

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer