প্রকাশিত: ২৫/০২/২০১৮ ১১:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কার ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়েছে। আজ ভোরে চকরিয়ার হারবাং মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টার্ফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামেরাপার্সন নাসির উল আলম ও গাড়ির চালক মিন্টু দাশ। আহতদের মধ্যে ক্যামরাপার্সন নাসির উল আলমের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হারবাং পুলিশ ফাড়ির আইসি আবুল কালাম আজাদ জানান, ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি যমুনা টেলিভিশনের গাড়ির সাথে বিপরীতমুখি তেলের ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়। জব্দ করা হয়েছে ঘাতক গাড়িটি।

যমুনা টেলিভিশনের কক্সবাজারের স্টার্ফ রিপোর্টার ইমরুল কায়েস জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের নেতৃত্বে একটি টিম কক্সবাজারের কুতুপালংএ আসছিলো। আসার পথে এই দুর্ঘটনা ঘটে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer