প্রকাশিত: ২২/০১/২০২১ ২:৪০ পিএম

কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়ীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুন বাজার এলাকায় স্থানীয় শাহ মজিদিয়া মাদ্রাসাসংলগ্ন মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।

এতে নিহত মোহাম্মদ এহছান (১২) মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ মিয়াজী পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে না পারলেও আহতরা অধিকাংশই শিশু বলে নিশ্চিত করেছেন স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।
মোহাম্মদ উল্লাহ বলেন, শুক্রবার মাতারবাড়ী শাহ মজিদিয়া মাদ্রাসার বার্ষিক ধর্মীয় সভার নির্ধারিত দিন ছিল। এ উপলক্ষে সকাল থেকে মাদ্রাসাটি সংলগ্ন এলাকাসহ স্থানীয় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে নানা ধরনের পসরা নিয়ে দোকানপাট বসে। সকাল ১১টার দিকে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শিশুদের খেলনার বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ আহত হয়েছেন। আহতদের মধ্যে অধিকাংশই শিশু।

তিনি আরও বলেন, ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাতারবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের আনার আগে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানায়।
আহত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান মোহাম্মদ উল্লাহ।

পাঠকের মতামত

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...
Single Page Footer