প্রকাশিত: ২২/০৪/২০১৮ ৪:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫০ এএম

পেকুয়া প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় উপজেলার মগনামা নৌ চ্যানেল জেটিঘাট এলাকা থেকে পলিথিন মোড়ানো পানিতে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ স্থানীয় লোকজন মৃতদেহটি উদ্ধার করে।

পরে ওই নবজাতকের মৃতদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম জানান, সাগর থেকে মগনামা নৌ চ্যানেলের জেটিঘাটের দিকে একটি পলিথিন ভেসে আসছে দেখে স্থানীয় লোকজন পলিথিনটি উদ্ধার করে কূলে নিয়ে আসে। পরে পলিথিন খুললে সেখানে একটি নবজাতকের মৃতদেহ দেখতে পায়।
তিনি আরো বলেন, সাগরে ভেসে আসা নবজাতকের মৃতদেহ পাওয়ার সংবাদ পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়।

পেকুয়া থানার এসআই সুমন সরকার বলেন, মগনামা জেটিঘাট থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু এর কোন পরিচয় নেই, তাই নবজাতকের মৃতদেহটি দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer