ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১২/২০২৫ ৬:৫৬ এএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নিজের যমজ দুই পুত্রসন্তানের নাম রেখেছেন কক্সবাজারের এক জামায়াত কর্মী।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৪ নম্বর ওয়ার্ড শহর শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

নামকরণ প্রসঙ্গে আমিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ‘আমাদের দীর্ঘদিনের স্নেহের কর্মী জহুর আলমের ঘরে মহান আল্লাহর রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তান জন্ম নিয়েছে। মা-বাবার অনুমতি নিয়ে শহীদ ওসমান হাদির নামানুসারে আমি তাদের নাম রেখেছি।’

তিনি আরও জানান, যমজ দুই ভাইয়ের একজনের নাম রাখা হয়েছে ‘হাসান ওসমান’ এবং অন্যজনের ‘হোসাইন হাদি’। আধিপত্যবাদবিরোধী বিপ্লবের শহীদ এই বীরের নামে দুই নবজাতক সমাজে পরিচিত হবে– এটি তাদের কাছে বড় সৌভাগ্যের বিষয়।

শহীদ ওসমান হাদিকে ‘চিরকালের অনুপ্রেরণা’ উল্লেখ করে বাবা জহুর আলম বলেন, ‘শহীদ হাদি একটি ইতিহাস, আমরা তাকে কখনোই ভুলব না। উনার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পেরে আমি সত্যিই গর্বিত।’

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। গত শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের অশ্রুসিক্ত জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...