ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/১০/২০২৪ ৭:৩০ এএম

Mকক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) নিহত হন। এ ঘটনায় আরও এক ডাকাতকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক ডাকাতের নাম মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে ভিন্ডি কামাল (৩৫)।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহীদ হয়েছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে ভিন্ডি কামালকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত কামাল ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে।

আইএসপিআর আরও জানায়, লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে হত্যা এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের মধ্যে তিন জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল। ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেপ্তারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার কামাল উদ্দিনকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...