বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৮/০৮/২০২৪ ৭:৫১ পিএম , আপডেট: ২৮/০৮/২০২৪ ৭:৫৪ পিএম

১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে পৌঁছে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারের একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিনী কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ ছিলেন।

সালাউদ্দিনের আগমন উপলক্ষে কক্সবাজার বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত ১৮ কিলোমিটার রাস্তার দু’পাশে হাজার হাজার জনতার ঢল নেমেছিলো। সব শ্রেণিপেশার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষার পর তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে সক্ষম হন। পরে লাখো মানুষকে সাথে নিয়ে বিমানবন্দর থেকে তিনি নিজ গ্রামের বাড়ি পেকুয়ায় রওনা হন।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরি বলেন, আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন আহমদ কক্সবাজার বিমানবন্দর থেকে ওনার গ্রামের বাড়ি পেকুয়ার দিকে রওনা হয়েছেন। এসময় রামু, ঈদগাঁও, চকরিয়া ও পেকুয়ার পথে পথে মানুষের সাথে দেখা করেন। মানুষের উপস্থিতি বেশি হওয়ায় পুরো শহর অচল হয়ে গেছে। আমাদের স্বেচ্ছাসেবকরা যানজট নিরসনে কাজ করছেন।

বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু- ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে এসেছেন আমাদের প্রিয় নেতা। তাই নেতাকর্মীদের মধ্যে উৎসব বিরাজ করছে।

দুপুর ২ টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভার যোগদান করেন। পরে বিকাল ৪ টায় পেকুয়া চৌমুহনী চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় যাবেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...

উখিয়া-টেকনাফে অপহরণ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় অপহরণ ঠেকাতে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে ...

কক্সবাজারের শীর্ষ মাদক কারবারীদের তালিকা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...
Single Page Footer