প্রকাশিত: ১৫/০৪/২০২১ ৩:৫১ এএম

করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সারা দেশের মতো কক্সবাজার জেলায়ও শুরু হয়েছে লকডাউন। বুধবার সকাল থেকে লকাডউন বাস্তাবায়নে যৌথভাবে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

এসময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় জেলায় মোট ২৫৩ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন জেলার ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)। এসময় স্ব স্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় সারা দেশে শুরু হওয়া কঠোর লকডাউনের প্রথম দিনে বুধবার সকাল থেকে সরকারের নিদের্শনা বাস্তবায়নে জেলায় যৌথভাবে মাঠে নামে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় ২৫৩ জনকে জরিমানা করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ জানান,করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার গৃহীত বিধি-নিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন। সকল প্রকার গণপরিবহনের চলাচল বন্ধ করতে এবং অন্যান্য বিধিনিষেধ নিশ্চিত করতে জেলার সকল উপজেলায় এবং কক্সবাজার পৌরসভায় অভিযান পরিচালিত হয়েছে। এসময় স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় ২৫৩ জনকে জরিমানা করা হয়েছে। প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer