জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা
চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও থেকে ১১টি অস্ত্র ও গুলিসহ সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় পূর্ব ঘোমাতলী এলাকার লবণ-চিংড়ি ঘের থেকে এসব উদ্ধার করা হয়।
আটকরা হলেন- মবিন (৩৭), নুরুল আমিন (৩৬), আব্দুর রহমান (৪৩), জসিমউদ্দিন (৫০), আব্দুর রাজ্জাক (২১), আব্দুস শুক্কুর (৬৭) ও হেলাল উদ্দিন (৪০)।
র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।
পাঠকের মতামত