উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১১/২০২৪ ৯:৪৩ এএম
Single Page Top

কক্সবাজারের রামুতে আইনশৃঙ্খলা বাহিনী (র‍্যাব) পরিচয়ে প্রতারণা করার সময় দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান উত্তর পাহাড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামের মো. জাহাঙ্গীর মোল্যার ছেলে মো. সোহান মোল্যা (২৬) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট গ্রামের আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি (৩৪)।

ভুক্তভোগী মিনি পিকআপ চালক মো. রিদুয়ান জানান, বাড়ি যাওয়ার পথে ওই দুজন যুবক র‍্যাব পরিচয় দিয়ে প্রতারণা ও আটকের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ টাকা দাবি করে।

এসময় তাকে তল্লাশি করে সঙ্গে থাকা কিস্তির নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে আরো ৫০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেবে বলে ভয় দেখালে তিনি স্থানীয়দের খবর দেয়। পরে ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ ফরিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়।

সত্যতা জানতে রামু সেনানিবাসে নিয়ে গেলে জানা যায় তারা ভুয়া।
তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হচ্ছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer