প্রকাশিত: ২৫/০৪/২০১৮ ১০:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম : কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প মল্লিকপাড়া এলাকায় এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শান্তা মল্লিক (২২)।

বুধবার সন্ধ্যা সাতটায় ওই যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শান্তা মল্লিক ওই এলাকার মৃত শশাংক মল্লিকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার দিকে মল্লিকপাড়া এলাকায় তাঁর চাচার একটি পরিত্যক্ত বাড়িতে দড়ি পেঁচানো অবস্থায় শান্তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সন্ধ্যা সাতটার দিকে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি হাসপাতালের মর্গে আনার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে নিহতের স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবী করছেন।

জানা গেছে, দুই বছর আগে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের এক যুবকের সাথে শান্তা মল্লিকের বিয়ে হয়। পরে ওই যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে ৬ মাস আগে স্বামীর ঘর থেকে শহরের মল্লিকপাড়া এলাকায় পিতার বাড়িতে চলে আসেন শান্তা।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer