প্রকাশিত: ১৫/১২/২০১৭ ৩:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩৬ এএম

নিউজ ডেস্ক;;
কক্সবাজার শহরের বাহারছড়া গোল চত্বর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবু তাহের সাগর (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত যুবক ফেনী জেলার সোনাগাজি উপজেলার মালেকাগান্ধি এলাকার শফিউল্লাহর পুত্র।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া জানান, শুক্রবার সকাল ১০টার দিকে বাহারছড়া গোল চত্বর এলাকায় একদল দুর্বৃত্ত আবু তাহের সাগরকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি বলেন, ‘এখন পর্যন্ত খুনের কোনো রহস্য উদঘাটন করা যায়নি। তবে ধারণা করছি ছিনতাই অথবা মাদক সংক্রান্ত কারণে তাকে ছুরিকাঘাত করা হতে পারে।’ খুনিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি রনজিত বড়ুয়া।সিবিএন

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer