প্রকাশিত: ০৪/০৪/২০১৯ ৮:০৭ পিএম

কক্সবাজার প্রতিনিধি:;
কক্সবাজারের মহেশখালী পাহাড় থেকে মালয়েশিয়াগামী ৭ নারী পুরুষকে আটক করেছে থানা পুলিশ। ৪ এপ্রিল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে মহেশখালীর পাহাড়ে আশ্রয় নিচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার সময় মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া পাহাড়ের চিকন জিরি এলাকার পানের বরজ হতে নারী ও পুরুষ সহ ৭জন রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত(ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গাদের আটক পুর্বক থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রোহিঙ্গাদের বসতি গড়তে পাহাড়ে এনে জমায়েত করছে মানব পাচারকারীরা। আটককৃত রোহিঙ্গাদের বিধি মোতাবেক ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

মহেশখালী থানা পুলিশকে সহায়তা করেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আলমগগীর, ছৈয়দ হোসন, লুৎফর রহমান, মোহাম্মদ সোলাইমান।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...