উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০৮/২০২৫ ১২:৪২ পিএম

কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সরকার। গত ১৪ জুলাই বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এর সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে টাস্কফোর্স আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

জিওসি ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত এ টাস্কফোর্সের সদস্য সচিব হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল।

গত ১৫ জুলাই থেকে যৌথ অভিযানে টাস্কফোর্স ২১ লাখ ৭৯ হাজার ৪৮৩ পিস ইয়াবা, ১৪৯২.৫ লিটার বাংলা মদ, ৩৮ কেজি গাঁজা, ৭৩৫ ক্যান বিয়ার ও ২ কেজি ৫৮৫ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করেছে। এসময় ৩৪৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

টাস্কফোর্স তিনটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে—
১. নজরদারি ও সাড়াশি অভিযান
২. সামাজিক সচেতনতা বৃদ্ধি
৩. মামলার দ্রুত নিষ্পত্তি

প্রশাসন মনে করে, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগে কক্সবাজার হয়ে মাদক পাচারের নেটওয়ার্ক ধ্বংস করা সম্ভব হবে এবং ভবিষ্যতে একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়া যাবে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer