প্রকাশিত: ১৬/০১/২০১৮ ৪:৩৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০০ এএম

চকরিয়া প্রতিনিধি ::
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারস্থ বদরখালী জামে মসজিদের পুকুর থেকে এক ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আবু ছৈয়দ (৪০)। তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মনহাজির পাড়ার আমির হামজার ছেলে।বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর জানান, বদরখালী হেফজখানার শিক্ষার্থীরা ভোরে নামাজ পড়ার জন্য ওজু করতে গেলে মসজিদের পুকুরে মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে সকাল নয়টার দিকে তিনি লোকজন নিয়ে মরদেহ পুকুর থেকে তুলেন। নিহত ব্যক্তির পোশাক থেকে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। মূলত জাতীয় পরিচয়পত্র থেকেই তার পরিচয় উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, মরদেহে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে স্ট্রোক বা মৃগী রোগের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer