ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০৯/২০২৪ ১২:৫৫ পিএম

কক্সবাজারের চকরিয়ায় উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠান থেকে কার্টুনে রাখা নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় মুসল্লীরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠান থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় মুসল্লীরা জানায়, মঙ্গলবার জোহরের নামাজের পর থেকে মসজিদের উঠানে চকরিয়া সেন্ট্রাল কেয়ার হাসপাতালের নাম লেখা কালো পলিথিন মোড়ানো কার্টুনটি দেখতে পান মুসল্লীরা। তবে ভয়ে কেউ কার্টুনটি খুলে দেখেনি। পরে এশার নামাজের পরও কার্টুনটি পড়ে থাকতে দেখে মুসল্লীরা খুলে দেখতে পান ভেতরে কাগজে মোড়ানো নবজাতকের লাশ। সাথে কাফনের কাপড় ও দুই শত টাকাও পাওয়া যায়। পরে এলাকাবাসী চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় কবরস্থানে এই নবজাতকের লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...