প্রকাশিত: ১৯/০৮/২০১৭ ১০:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক;:
কক্সবাজার শহরের মোটেল রোডের শৈবাল হোটেলের সামনে প্রাইভেটকার ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয় জন। হতাহতদের মধ্যে ছয়জনই টমটমের যাত্রী ও চালক। ফায়ার সার্ভিসের দলনেতা আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহরা হলেন, পটিয়ার চরপাথরঘাটার আহমদ মিয়ার পুত্র শাহ আলম (৫০) ও পটিয়া কুসুমপুরা এলাকার মনা মিয়ার পুত্র আব্দুস সালাম।
আহতরা হলেন, চট্টগ্রামের কর্ণফুলী থানার বাসিন্দা জাহাঙ্গীর আলম (৪০), একই এলাকার হারুনুর রশিদ (৩০), হেলাল উদ্দীন (৩৭) ও টমটম চালক আলমগীর (৩৫)। অন্য দু’জনের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
নিহত শাহ আলমের বন্ধু মো. আলী জানান, তারা খুব সকালে সৈকত দর্শনে সৈকতের লাবণী পয়েন্টে যান। সেখান থেকে তারা শহরে ফিরছিলেন। পথিমধ্যে শৈবাল হোটেলের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। গুরুতর আহত হন টমটমের চালক ও যাত্রীরা। তবে মো. আলী অক্ষত রয়েছেন।
মো. আলী আরো জানান, তারা কক্সবাজার ট্রাক-মিনি ট্রাক (পিকআপ) শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোট দিতে কক্সবাজার এসেছিলেন।
ফায়ার সার্ভিসের দলনেতা আবদুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ মর্গে রয়েছে।’
শীর্ষ নিউজ/

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer