প্রকাশিত: ০১/০৪/২০১৮ ৩:২৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৪ এএম
ইউএনও মো. নোমান হোসেন প্রিন্স

মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও::

ইউএনও মো. নোমান হোসেন প্রিন্স

অাজ ১ এপ্রিল কক্সবাজার সদর এর স্বনামধন্য ঈদগাঁও বাজারে জনসচেতনতা বৃদ্ধিসহ নিরাপদ জনস্বাস্থ্য নিশ্চিত এর লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় খালেছা বেগম নামক একজন ভুয়া গাইনি ডাক্তার কে অাটক করা হয়। অাটককৃত ব্যক্তি এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও নামের প্রথমে ডাঃ উপাধি ব্যবহার করছেন এবং কোন ডাক্তারি সনদপত্র না থাকার পর ও দীর্ঘদিন এলাকায় প্রসূতি সেবা সহ অপারেশান পরিচালনা করে অাসছেন।

অাটককৃত ব্যক্তি খালেছা বেগম তার ডাক্তারি স্বপক্ষে কোন সনদপত্র না দেখাতে পারায় এবং জনগন এর সাথে প্রতারনাসহ দোষ স্বীকার করায় মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল অাইন, ২০১০ এর ২২ ধারা মতে ১ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়। তাছড়া কথিত ডাক্তার এর চেম্বারটি সীলগালা করা হয় এবং দোষী ব্যক্তিকে সাবধান পূর্বক অঙ্গিকারনামা নেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ বাহিনী সহ স্থানীয় দুই ইউনিয়নের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগন সর্বাত্মক সহযোগিতা করেন।এ সময় ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম, জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, যুবনেতা হুমায়ূন কবির হুমু, মেম্বার নুরুল আলম, মেম্বার মোফাচছেল মুফিও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer