ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ১১:৪৪ এএম

কক্সবাজার শহরের সাগর নিবাস রিসোর্ট এর রেস্টুরেন্ট থেকে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত আসিফ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ই বেংগল এর একটি টহল দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসিফ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন। আটক হওয়ার সময় তিনি সেনাবাহিনী পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০ % ডিসকাউন্ট দাবি করেন। তদন্তে জানা গেছে, তিনি এর আগেও গত এপ্রিল মাসে মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে ৩ দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-ইডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন বলেও জানা যায়।

ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন।

আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণ কালেও তিনি সেনাবাহিনী পরিচালিত “বে ওয়াচ” হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

আটককৃত ব্যক্তির নাম মোঃ আসিফুর রহমান, পিতা মোখলেসুর রহমান, গ্রাম পশ্চিম মেড্ডা, পশ্চিম পাইকপাড়া, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। সূত্র প্যানোয়া নিউজ

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer