উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ৭:৫৭ পিএম , আপডেট: ২৩/০৮/২০২৫ ৮:০১ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আগামী ২৪-২৬ আগস্ট ২০২৫ তারিখে কক্সবাজার সফর করবেন। এ সময় তাঁর সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধিদলও থাকবেন।

সফরকালে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অস্ত্র আইন ১৮৭৮ এর ধারা ১৭ (ক)(১) অনুযায়ী কক্সবাজার জেলার সকল বৈধআগ্নেয়াস্ত্রধারীদের নিজ নিজ থানায় অস্ত্র জমা দিতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...