ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/১১/২০২৫ ৬:৪৪ পিএম

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে আসামীবিহীন বিপুল পরিমাণ আকাশমনি কাঠ ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজুআমতলী বিওপির টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ২টার দিকে রেজুআমতলী চেকপোস্টের চার রাস্তার মোড়ে সীমান্ত পিলার–৩৯ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৫.৪১ সিএফটি আকাশমনি কাঠ এবং দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, উদ্ধারকৃত কাঠ ও ইজিবাইক সংক্রান্ত আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে আসছে। এসব অভিযানে স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...