ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৮/২০২৫ ৮:১৯ এএম

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২,৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অভিযান পরিচালিত হয়। আটক যুবকের নাম মো. আব্দুল্লাহ (২০), তিনি টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এলএমএস-২৪ সি ব্লকের বাসিন্দা।

সেনাবাহিনীর গোয়েন্দা মাঠকর্মী সিভিল সোর্সের মাধ্যমে তথ্য পেয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় অভিনব কৌশলে পেটের ভেতরে ইয়াবা বহন করার সময় আব্দুল্লাহ ধরা পড়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তিনি স্বীকার করেন যে পেটের ভেতরে ইয়াবা রয়েছে।

পরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার শরীর থেকে বের করা হয় ৪৭ প্যাকেট, যেখানে পাওয়া যায় মোট ২,৩৫০ পিস ইয়াবা।

অভিযানের পর আটককৃত আব্দুল্লাহকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এই বিশেষ চক্রটি দীর্ঘদিন ধরে একই কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। সেনা গোয়েন্দাদের ধারাবাহিক নজরদারির কারণে তাদের ফাঁদে ফেলতে সক্ষম হয়েছি। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদক গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

রিসোর্ট ভাড়া নিয়ে সাইবার আস্তানা,কক্সবাজারে গ্রেপ্তার ৬ বিদেশি রিমান্ডে

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টে গোপন আস্তানা গেড়ে আন্তর্জাতিক সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ...
Single Page Footer