প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৯:১৮ পিএম
ছবি/ প্রতীকী

শাহেদ মিজান::
কক্সবাজার শহরের পাহাড়তলী ইসুলুঘোনার এলাকায় আধিপত্য বিস্তার সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ছৈয়দ আলম প্রকাশ বিডিআর ছৈয়দ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় তার পুত্র জুয়েলকে (২৫) কোপানো হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার ৭টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক আরিফ জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী ও প্রতিপক্ষ মো হোসেনের পুত্র আলমগীর, আলমগীরের শ্যালক জলিল, ফরিদের পুত্র জাহাঙ্গীর মিলে আকস্মিক ছৈয়দ আলম প্রকাশ বিডিআর ছৈয়দ ও তার পুত্র জুয়েল ধারালো দা দিয়ে উপর্যুপরি কোপায়। কুপিয়ে তারা পালিয়ে যায়। এতে পিতা-পুত্র দুজনই গুরুতর জখম হয়। খবর পেয়ে উপ-পরিদর্শক আরিফের নেতৃত্বে একদল পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আলম প্রকাশ বিডিআর ছৈয়দকে মৃত ঘোষণা করেন। পুত্র জুয়েলের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবীর জানান, খবর পেয়েছি আধিপত্য সংক্রান্ত পূর্ব শত্রুতার জের এবং ইয়াবা সেবনে বাধা দেয়ার জের ধরে হামলা করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা রাখা হয়েছে। সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...