প্রকাশিত: ১৫/০৪/২০১৮ ৯:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৯ এএম

নিজস্ব প্রতিবেদক – কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে পিকআপ সিএনজি মুখোমোখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার রাত ৮টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিসের আগে সাততাঁরা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আমির সোলতান (৩০) ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার জমির উদ্দীন হেডম্যানের ছেলে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। তাই এদের নাম ঠিকানা জানাতে পারেনি উদ্ধারকারীরা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঈদগড় মুখি বেপরোয়া গতিতে চলা একটি ডাম্পার ভোমরিয়াঘোনা সাততারা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঈদগাঁওমুখী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিএনজি যাত্রী আমির সোলতান। ঘটনার পরপরই ঘাতক ডাম্পারসহ চালক পালিয়ে যায়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ ভুঁইয়া বলেন, সিএনজিটি জব্দ করা হয়েছে, ঘাতক ডাম্পারটিও জব্দের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer