প্রকাশিত: ২৫/০৮/২০১৭ ৪:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩৬ পিএম

চ্যানেল আই::
কক্সবাজারে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ। এতে স্বস্তিতে রয়েছেন জেলে, ট্রলার মালিক ও মাছ ব্যবসায়িরা। আর সঠিক দামে ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারাও।

সরেজমিনে দেখা যায়, গত সাতদিন বঙ্গোপসাগর থেকে ইলিশ ভর্তি ফিশিং ট্রলার ভিড়ছে কক্সবাজারের মাছ ঘাটে। একেকটি ট্রলারে আসছে ২০ থেকে ৪০ হাজার পর্যন্ত ইলিশ।

আড়তদাররা জানান, গত এক সপ্তাহে মৎস্য অবতরণ কেন্দ্রে একশ’ ৩৭ মেট্রিক টনেরও বেশি ইলিশ নিয়ে ফিরেছেন জেলেরা। পর্যাপ্ত ইলিশ পেয়ে খুশি ট্রলার মালিক, জেলে ও মাছ ব্যবসায়িরা। আর ন্যায্য দামে ইলিশ কিনতে পেরে সন্তুষ্ট ক্রেতারাও। কেননা সাগর থেকে জেলেদের আহরণ করা ইলিশে ভরে গেছে কক্সবাজারের হাট বাজারগুলো।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, আবহাওয়া স্বাভাবিক থাকলে এ মৌসুমে আরও অনেক বেশি ইলিশ আহরণ করা সম্ভব হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...
Single Page Footer