ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৮/২০২৫ ৭:১৪ পিএম

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্যের ভেরিফায়েড পেইজে পোস্ট করার পর বিষয়টি কক্সবাজার জেলা পুলিশের নজরে আসে। পুলিশ ওই সূত্র ধরে দুই যুবকের বিষয়ে অনুসন্ধানে নেমেছে বলে জানা গেছে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে দুই যুবক অজ্ঞাত স্থানে দেয়ালে চিকা মারেন (দেয়াল লিখন)। ওই স্থানটি শনাক্ত এবং তাদের চিহ্নিত করতে জেলা পুলিশ কাজ করছে।

তিনি আরো বলেন, ‘যাতে নিষিদ্ধ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তার আলোকে শনিবার জেলা পুলিশ একদিনে আওয়ামী লীগ নেতাসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছেন।

পুলিশের বিশেষায়িত ইউনিট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, বিষয়টি নজরে আসার পর ওই দুই যুবকের আসল পরিচয় জানতে কাজ চলছে। এর মধ্যে তৈয়ব উল্লাহ সিকদার বাবু রামু উপজেলার কাউয়ারকোপ এলাকার বাসিন্দা। অন্যজন আবদুল আল সাজিত, তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

সুত্র: আলোকিত বাংলাদেশ

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...