নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫/১১/২০২৪ ৯:৫৪ এএম

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন স্থানে দখল-বেদখলের অভিযোগ আসছে গণমাধ্যমে। এতে নাম উঠে আসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের।

এদিকে কক্সবাজারের হোটেল মোটেল জোনে দখল-বেদখলের সাথে জড়িত ব্যক্তি এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

রোববার (২৪ নভেম্বর) তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন কাজল।

কক্সবাজার সদর – রামু আসনের সাবেক এই সংসদ সদস্য ওই স্ট্যাটাসে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আরো উল্লেখ করেন – ‘কেন্দ্রীয় কমিটি কর্তৃক দখলবাজদের তালিকা করা হচ্ছে।’

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করার পাশাপাশি কড়া এই নির্দেশনা নিয়ে বেশ আলোচনা চলছে কক্সবাজারে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...