ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/১১/২০২৪ ৩:৩৩ পিএম , আপডেট: ২২/১১/২০২৪ ৩:৪০ পিএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টায় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম নাপিতখালী সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার আলী আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি নাপিতখালী অতিক্রম করার সময় তিনি ট্রেনে কাটা পড়েন। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।’

ঈদগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেন, ‘এ ব্যাপারে এখনো কেউ থানায় অবহিত করেনি। রেললাইনে কোনো দুর্ঘটনা ঘটলে জিআরপি (রেলওয়ে পুলিশ) লাশ উদ্ধার করবে। সুত্র নয়া দিগন্ত

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...