উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭/০৮/২০২৫ ৮:৪৭ এএম

কক্সবাজারের বাকঁখালী নদী মোহনায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সদরের নাজিরারটেক এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ মাদক কারবারিদের আটক করা হয়েছে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

আটকরা হলেন— পৌরসভার পেশকার পাড়া এলাকার বাসিন্দা মৃত কলিম উল্লাহর ছেলে আব্বাস উদ্দিন (৪৮), চকরিয়া বড়ইতলী এলাকার মৃত মোজাফ্ফর মাঝির ছেলে মো. আবু তাহের (৪২), ঈদগাঁও বোলায়খালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ফিরোজ (৩৮), ঈদগাঁও দক্ষিণ মাইজপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে মো. মোস্তাক আহাম্মদ (৪০), কক্সবাজার সদরের লাহারপাড়া বাসটার্মিনাল এলাকার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মো. নবী হোসেন (৩৮), চকরিয়া ডুলাহাজারা ডুমখালী এলাকার আব্দুল মতলবের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৫), টেকনাফের হ্নীলা লেচুপ্রাং এলাকার মৃত মো. মিরাজের ছেলে মো. সেলিম (৬৮), কক্সবাজার সদরের বাসটার্মিনাল এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে জাফর আলম (৬৩) এবং চকরিয়া খুটাখালী এলাকার মৃত গফুর গাজীর ছেলে আবুল কালাম কালু (৭০)।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, মাদকের বড় চালান আসার গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে একটি ট্রলারকে আটক করা হয়। ওই ট্রলারের তেলের ড্রামের ভেতরে সুকৌশলে লুকায়িত অবস্থায় চার লাখ ষাট হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয়। পরবর্তীতে ট্রলারটিকে ফিশারিঘাট এলাকায় নিয়ে আসা হয়।

 

সহকারী পুলিশ সুপার আরও জানান, আটক মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দ করা ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালী এবং সে পলাতক রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে মাদকদ্রব্য পাচার করে আসছে। আটক করা মাদক পাচারকারী এবং এই চক্রের মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...