প্রকাশিত: ২৮/০২/২০১৮ ৯:৫০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:০১ এএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার সৈকতে ‘জাতিসংঘে বাংলা চাই’ কর্মসূচিতে বাধা দেয়ার কারণে ট্যুরিস্ট পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।বুধবার তাদের প্রত্যাহার করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, ট্যুরিস্ট পুলিশের সহকারী উপপরিদর্শক সূবর্ণা দাশ, কনস্টেবল নুর হোসেন ও কনস্টেবল শাখাওয়াত।

এর আগে মঙ্গলবার সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে ‘জাতিসংঘে বাংলা চাই’ স্লোগানধারী অর্ধশতাধিক সংবাদকর্মীর একটি মানববন্ধন কর্মসূচিতে বাধা দেয় ট্যুরিস্ট পুলিশের এই তিন সদস্য। পরে বিষয়টি ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হলে ঘটনা তদন্তের জন্য ট্যুরিস্ট পুলিশ কর্তৃপক্ষ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ৭১ জন সদস্য সোমবার কক্সবাজারে বেড়াতে আসেন। তারা একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবেগ নিয়ে ‘জাতিসংঘে বাংলা চাই’ স্লোগানে র‌্যালি এবং সৈকতে মানববন্ধন কর্মসূচি পালনে এগিয়ে যান। সৈকতের সুগন্ধা পয়েন্টে এসব সংবাদকর্মীরা ব্যানার নিয়ে মানববন্ধন কর্মসূচিতে দাঁড়ালে ট্যুরিস্ট পুলিশের এই তিন সদস্য মারমুখী হয়ে বাধা দিতে এগিয়ে যান।

ট্যুরিস্ট পুলিশের নারী সহকারী উপপরিদর্শক সূবর্ণা দাশের নেতৃত্বে কনস্টেবল নুর হোসেন এ সময় রাগতস্বরে বলেন, ‘আপনারা সৈকতে কোনো ছবি তুলবেন না। এসব করতে হলে ডিসি সাহেবের অনুমতি লাগবে। আপনারা সৈকত থেকে উঠে যান।’ এ সময় আয়োজকরা পুলিশ সদস্যদের ‘জাতিসংঘে বাংলা চাই’ শীর্ষক অনলাইন কর্মসূচির বিষয়টি বোঝানোর চেষ্টা করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে পড়েন। এমনকি মানববন্ধন কর্মসূচির ছবি তুলতেও পুলিশের দলটি বাধা দিয়ে আয়োজকদের চরমভাবে হেনস্তা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেন। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান এ বিষয়ে জানান, তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। মঙ্গলবারেই অতিরিক্ত পুলিশ ফজলে রাব্বীকে প্রধান ও পরিদর্শক সাকের আহমদকে সদস্য করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন।

তদন্ত কমিটির প্রধান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি বলেন, পুলিশ সুপার কর্তৃক গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিলের শেষে বুধবার অভিযুক্ত ট্যুরিস্ট পুলিশের তিন সদস্যকে সৈকতের পুলিশি কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer