প্রকাশিত: ১১/০৮/২০১৭ ৯:১০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২০ পিএম

স্টাফ রিপোর্টার:: কক্সবাজারে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এতে ট্রলার মালিক, জেলে পল্লী, ভোক্তাসাধারণের মূখে হাসি ফুটেছে। প্রায় মাসখানেক সাগরে মৎস্য শিকার বন্ধ থাকার পর বর্তমানে জেলার হাটে-বাজারে ইলিশে ভরে গেছে। একেবারে টাটকা মাছ। দামেও সস্তা। খেতেও দারুন স্বাদ। কিছুদিন বাজারে ইলিশ সহ সামুদ্রিক মাছের আকাল চললেও এখন পথে ঘাটে ইলিশ এবং সাগরের বিভিন্ন প্রজাতির মাছ পেয়ে দারুন খুশি স্থানীয় বাসিন্দারা। স্বাদের ইলিশ ও সামুদ্রিক অন্যান্য মাছ দেদারছে পাওয়া যাবার পেছনে যথেষ্ট অবদান রয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন, সরকার প্রতি বছর একটি নির্ধারিত সময়ের ভেতর সাগরে ফিশিং ট্রলার যেতে বিধিনিষেধ আরোপ করায় বঙ্গোপসাগরে ইলিশসহ অন্যান্য মাছের উৎপন্ন বেড়েছে।

গত কয়েক দিন ধরে বঙ্গোপসাগর থেকে যেসব ট্রলার ঘাটে ভিড়ছে, দেখা গেছে প্রায় বোটে ইলিশই বেশী ধরা পড়েছে। কারও ট্রলারে ২০ হাজার, কারও ২৫হাজার এমনকি ৩০-৩৫ হাজার পিসও ইলিশ পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলেছেন, যেহারে ইলিশ ধরা পড়ছে, দেশের চাহিদা মিটিয়ে বর্তমানে বিদেশেও ইলিশ রফতানি করা যাবে। আগের চেয়ে কম মূল্যে ইলিশ ক্রয় করে খুশি মনে ঘরে ফিরছে ক্রেতারা। স্থানীয় বাজারসহ দেশের হাট বাজারে ইলিশের মূল্য হাতের নাগালে এসেছে। মাত্র ৫’শ থেকে সাড়ে ৫’শ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে টাটকা ইলিশ। তবে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও নাফনদীসহ উপকূলীয় নদীগুলোতে ইলিশের দেখা নেই।
সুত্র জনকন্ঠ

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer