প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১২/১০/২০২৫ ৭:৫৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে কক্সবাজার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। ১২ অক্টোবর রবিবার কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইমরান হোসাইন সজীব। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, শ্রমিক নেতা মাওলানা মুহাম্মদ মুহসীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানের পূর্বে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। জেলা সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোসাইন, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল।
সমাবেশে জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এর মাধ্যমে দেশ কে নতুন কাঠামোয় নিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন সাধনে জনমত তৈরি হয়েছে। কিন্তু একটি বৃহৎ রাজনৈতিক দলের অনীহা ও চাপের কারণে সরকার জনমতকে উপেক্ষা করে যেনতেন একটি নির্বাচন অনুষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ছাত্র- জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ কে আমরা পুরাতন ধারায় ফিরিয়ে নিতে চায় না। পুরাতন বন্দোবস্ত বহাল রাখার জন্য আমাদের তরুণ প্রজন্ম ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেনি। পুরাতন কাঠামো যদি বহাল রাখা হয় তাহলে দেশে নতুন ফ্যাসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবিলম্বে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে ‘পিআর’ পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করে জনমতের প্রতি সম্মান প্রদর্শন করুন। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন । দেশ কে নতুন করে সাজাতে এর কোন বিকল্প নেই।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...