প্রকাশিত: ১১/০৫/২০২০ ৩:৫১ এএম

কক্সবাজার প্রতিনিধি:
করোনায় কক্সবাজার জেলায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজ রবিবারও জেলায় টানা ষষ্ঠ দিনের মত বাড়লো আরও ১০ করোনা রোগী।

রবিবার আক্রন্তদের মধ্যে সদরের ৬ জন, পেকুয়ার ২ জন, চকরিয়ার ১ জন ও উখিয়ার ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯১ জনে।

এর মধ্যে গত ছয় দিনেই আক্রান্ত হয়েছেন ৫২ জন।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার ১২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১০ জন পজিটিভ হয়েছেন।

বাকি সবারই নেগেটিভ এসেছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer