প্রকাশিত: ০৭/০৫/২০২০ ৩:৩৩ এএম

জাহাঙ্গীর আলম শামস::
কক্সবাজারের চকরিয়ায় ১৮ বছর বয়সী চম্পা নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) রাত সাড়ে ১০ টার দিকে কতিপয় দুর্বত্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে কোণাখালী ইউনিয়নের মরংঘোনাস্থ সড়কে ফেলে দেয়। পথচারীরা দেখে থানায় খবর দেয়।
উদ্ধারকৃত লাশ কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোন পাড়ার রুহুল আমিনের মেয়ে চম্পার (১৮)। রাত ১২ টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
রাত পৌনে ১ টায় এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে ছিলেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ( এএসপি) কাজী মতিউল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমানসহ একদল পুলিশ।
প্রাথমিক সুরতহাল রিপোর্টে মাথায় আঘাতে চিহ্ন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ওসি হাবিবুর রহমান বলেন, ‘মেয়েটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের খরুলিয়ায় যাচ্ছিলো সিএনজি চালিত অটোরিকশা করে। পথিমধ্যে কে বা কারা মেয়েটিকে হত্যা করেছে এবং কেন এই হত্যা তা তদন্তের পর জানা যাবে।’

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer