প্রকাশিত: ২৬/০৪/২০১৯ ১:৪১ পিএম

ডেস্ক রিপোর্ট::
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই জলদস্যু দলের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার লেমশিখালী দরবার শরিফসংলগ্ন বেড়িবাঁধের ওপর এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি এলজি, দুটি কার্তুজ ও ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ ভোররাতে লেমশিখালী দরবার শরিফ সংলগ্ন এলাকায় দুই জলদস্যু দলের মধ্যে গোলাগুলি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জলদস্যুরা পালিয়ে যায়। এ সময় ওই এলাকার বেড়িবাঁধের ওপর দুজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ দুটি কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি দিদারুল ফেরদৌস।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...