প্রকাশিত: ১৮/০৪/২০২০ ৯:০১ পিএম

চলমান করোনা পরিস্থিতিতে এক প্রকার অচলবস্থা বিরাজ করছে দেশে। এরই মধ্যে কক্সবাজার সদরের খুরুশকুলের হাফেজ আহমদের ক্ষেতের ধান পেকেছে। ধান কাটার লোক না পেয়ে দুশ্চিন্তাই ভুগছিলেন এই কৃষক।

খবর পেয়ে শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে কৃষক হাফেজের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন জেলা ছাত্রলীগের ৩০ নেতাকর্মী। যারা হাফেজের দুই কানি জমির ধান কেটে ঘরে পৌঁছে দেন।

খুরুশকুলের কৃষক হাফেজ আহমদ বলেন, চাষের ধান পেকে গেছে আরও কয়েকদিন আগে। করোনার কারণে শ্রমিক না পেয়ে পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলাম না। মাঠে ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা গত কয়েকদিন ধরে কোন উপায় খুঁজে পাইনি। পরে ছাত্রলীগের ৩০ জন এসে আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এখন আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন সবার জীবন আবারো স্বাভাবিক হয়। কৃতজ্ঞতা জানাই ছাত্রলীগকে।

ধান কাটার নেতৃত্ব দেয়া জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মইন উদ্দিন বলেন, করোনাভাইরাসের কারণে অনেক কৃষক বিপদে পড়েছেন ধান নিয়ে। তাই কৃষক হাফিজের ধান ঘরে তুলতে না পারার খবর পেয়ে কক্সবাজার ছাত্রলীগের ৩০ জন নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে ধান ঘরে পৌঁছে দিয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...