প্রকাশিত: ১৬/০৪/২০১৮ ৭:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:০৭ এএম

উখিয়া  নিউজ ডেস্ক::

কক্সবাজারে অপহরণের ২৪ ঘণ্টা পর নির্মল চন্দ্র চাকমা (১৬) নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে শহরের কলাতলীর একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় শাকিল (২৩) নামে অপহরণকারীকে আটক করে পুলিশ।

নির্মল সদর উপজেলার পিএম খালির সনখোলা গ্রামের উংকা তায়ন চাকমার ছেলে। শাকিল শহরের বিজিবি ক্যাম্প এলাকার মৃত আবু মুসার ছেলে।

পুলিশ জানায়, শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে পয়েলা বৈশাখ পালন করতে এসে শহরের কলাতলী সড়কে সাংস্কৃতিক কেন্দ্রের সামনের কটেজ জোন থেকে অপহরণ হয় নির্মল। এরপর তার বাবার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করে অপরণকারী শাকিল। পুলিশের পরামর্শে মুক্তিপণের টাকা দিতে রাজি হন অপহৃতের বাবা। রোববার সন্ধ্যায় মুক্তিপণের টাকা নিতে এলে শাকিলকে আটক করা হয়। পরে নির্মলকে উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer