উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ৭:১১ এএম

‎ মোটরসাইকেলে করে বাঁশখালীর পুকুরিয়া থেকে ‎স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন স্বামী মোঃ ইউসুফ। কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের হাজির বাজার নামক স্থানে পৌছালে চট্টগ্রাম থেকে পেকুয়ামুখি দ্রুতগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে সীটে বসা স্ত্রী হুমাইরা বেগম রাস্তায় ছিটকে পড়েন।

এ সময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলে নিহত হন স্ত্রী হুমাইরা। এতে স্বামী মোঃ ইউসুফ মোটরসাইকেল থেকে বিপরীত পাশে পড়ে গেলে তিনি প্রাণে বেঁচে যান।
‎
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটে পেকুয়া উপজেলার চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাজীর বাজার এলাকার মোনতাহা ইলেক্ট্রনিক এন্ড হার্ডওয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত হুমাইরা (২৫) পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার নুর আহমদের মেয়ে।
‎
‎গত ৯ মাস আগে বাঁশখালী উপজেলার পশ্চিম পুকুরিয়া এলাকার মোঃ ওসমানের ছেলে মোঃ ইউসুফের (৩৭) সাথে বিয়ে হয়।
‎
‎প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পেকুয়া থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ডভ্যান চালক মোঃ মনিরকে গ্রেপ্তার করে।
‎
‎ঘটনার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।

ঘটনার বিষয়ে চালককে আসামি করে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হবে।

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...

শীত মৌসুমে মানবপাচারের তৎপরতা বৃদ্ধি, টেকনাফের পাহাড়ে অস্ত্রধারীদের আস্তানা

শীত মৌসুম আসতেই কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন ...

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ...

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর ...

সেন্টমার্টিনে জাহাজ চলাচলে মানা হয়নি সরকারি নির্দেশনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গতকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুরুর দিনই জাহাজের যাত্রীসংখ্যা নিয়ে গরমিল ...

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ...