প্রকাশিত: ১২/০৫/২০২০ ৫:১৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট ও বৈদ্যঘোনায় করোনা শনাক্ত হওয়া দুই রোগী
মোর্শেদ আলম (৪০) ও ইয়াসির আরাফাত (২৯) লাপাত্তা হয়ে গেছে।

করোনা ‘পজিটিভ’ হওয়ার পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ। স্যাম্পল টেস্টের ডকুমেন্টে উল্লেখিত ঠিকানায় গিয়েও তাদের পাওয়া যায় নি।

যে কারণে দুই করোনা রোগীর সুনির্দিষ্ট বাসাবাড়ি বা ওই এলাকা লকডাউন করতে পারেনি স্থানীয় প্রশাসন। স্যাম্পল নিতে পারে নি স্বজনদের।

এ নিয়ে বার্মিজ মার্কেট ও বৈদ্যঘোনা এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন, আতঙ্কিত।

সদর উপজেলার স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১০ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোর্শেদ আলম (৪০) নামের একজনের করোনা পজিটিভ পাওয়া যায়। রোগির ঠিকানা বার্মিজ মার্কেট দিলেও সত্যতা মিলছে না।

এর আগে ৮ মে ইয়াসির আরাফাত (২৯) নামের আরেক করোনা রোগির ঠিকানা বৈদ্যর ঘোনা দিলেও সেখানে গিয়ে কোন সত্যতা পায় নি স্বাস্থ্যকর্মীরা।

যে কারণে এই দুই রোগির স্বজনদের মধ্যে করোনা রোগি আছে কিনা, তা নিশ্চিত হতেও স্যাম্পল নেয়া সম্ভব হচ্ছে না। এ খবরে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

তবে, তারা আদৌ সঠিক ঠিকানা দিয়েছেন কিনা- সন্দিহান এলাকাবাসী।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...