উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১০/২০২৪ ৮:২৩ পিএম

কক্সবাজার সমুদ্রে ওয়াটার বাইক (জেটস্কি) থেকে ছিটকে পড়ে মোহাম্মদ আল মামুন হাওলাদার (৩৬) নামের এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সীগাল পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আল মামুন হাওলাদার বরিশাল উজিরপুরের নুরে আলম হাওলাদারের ছেলে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সমুদ্রসৈকতে কর্মরত বিচকর্মী বেলাল হোসেন বলেন, ভাড়ায় চালিত ১০ নম্বর ওয়াটার বাইকে দুপুর ১২টার দিকে রাইড করেন আল মামুন। এসময় দুর্ঘটনা শিকার হন তিনি। ওয়াটার বাইক থেকে পানিতে পড়ে গেলে ওজনে বেশি হওয়ায় তিনি আর উপরে উঠতে পারেননি। তাৎক্ষণিক তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওয়াটার বাইকটি ট্যুরিস্ট পুলিশের হেফাজতে আছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। সেখানে নিহতের স্বজনরা গেছেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...