উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯/১০/২০২৫ ৯:২৩ এএম

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, পরিবারের সদস্য ও সহযোগীদের মালিকানাধীন মোট ২৮ হাজার ৪৫৩ কাঠা স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। এসব সম্পত্তি গাজীপুর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদক উপ-পরিচালক তাহসিন মোনাবিল হকের করা আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এস আলম ও অন্যান্যরা এই সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। এটা ঠেকাতে আদালতের আদেশ প্রয়োজন।

এর আগে, গত ২০ অক্টোবর একই আদালত এস আলম, পরিবার ও সহযোগীদের নামে ১০৫টি কোম্পানি ও প্রতিষ্ঠানের মোট ৫১ কোটি ৩১ লাখ ৮২ হাজার ৩৮৬ শেয়ার জব্দের আদেশ দেন, যার বাজারমূল্য প্রায় ৮০০ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ২৯৫ টাকা।

৯ জুলাই একই আদালত এস আলম গ্রুপ চেয়ারম্যান সাইফুল আলম, পরিবারের সদস্য ও সহযোগীদের ৫৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেন। ইসলামী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এসব অ্যাকাউন্টে মোট ১১৩ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা জমা ছিল।

২৪ জুন আদালত সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও জার্সি আইল্যান্ডের সম্পত্তি জব্দ ও বাজেয়াপ্তের নির্দেশ দেন।

দুর্নীতির অভিযোগ সংক্রান্ত এ মামলায় আদালত এর আগে কয়েক দফায় এস আলমের আরও সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিল। যার মধ্যে ১৭ জুন ২০০ একর, ৯ এপ্রিল ৮ হাজার কাঠা, ২৩ এপ্রিল ৯ হাজার ৬৪৬ কাঠা, ৩০ জানুয়ারি ৫৮ একর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিলেন আদালত।

পাঠকের মতামত

 

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...