প্রকাশিত: ২৭/০৩/২০১৯ ৪:৫০ পিএম , আপডেট: ২৭/০৩/২০১৯ ৪:৫২ পিএম

শাহেদ মিজান::
কক্সবাজার বিমানবন্দর থেকে তিন হাজার ২০০ পিস ইয়াবাসহ নুরুল আমিন (৩২) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নুরুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার পোকখালীর পুর্ব সিকদার পাড়ার নুর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০ টার নভোএয়ারের একটি বিমানের যাত্রী ছিল নুরুল ইসলাম। নিয়ম মতে তার লাগেজ তল্লাশী করা হয়। স্ক্যানিং মেশিনের মাধ্যমে লাগেজের ভেতরের ইয়াবা সনাক্ত করা হয়। পরে লাগের ভেতর থেকে সময় তার লাগেজে এসব তিন হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।

এসব ইয়াবাসহ আটকের পর তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বিমানবন্দর ব্যবস্থাপক।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer