প্রকাশিত: ২৪/০৪/২০১৮ ৮:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৫ এএম

আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম:

কক্সবাজার শহরের বাস-টার্মিনাল থেকে মোঃ জুবায়ের (২৪) নামে এক কথিত হাফেজকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের গোয়েন্দারা।

সোমবার রাতে তাকে এসব ইয়াবাসহ আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করে গোয়েন্দারা।

আটক জুবাইর উখিয়া উপজেলার বালুখালী পানবাজার এলাকার মোহাম্মদ হোছেনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মন্ডল উখিয়ানিউজকে জানান, জুবাইর দীর্ঘদিন যাবৎ হুজুর সেজে ইয়াবা পাচার করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক মামলা দায়ের করে কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer