প্রকাশিত: ০৬/০৫/২০২০ ১:০৬ পিএম

শাহেদ মিজান :
রামুর ৫০ শয্যার করোনা ডেডিকেটড আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন চার রোগী সুস্থ্য হয়েছে। মঙ্গলবার দ্বিতীয়বার নমুনা নেগেটিভ এসেছে তাদের। চার জনের মধ্যে তিনজন মহেশখালীর এবং একজন টেকনাফের। পর্যবেক্ষণের পর শারীরিক অবস্থা ভালো হলেই আজকেই তাদেরকে আনুষ্ঠানিক করোনা মুক্ত ঘোষণা আইসোলেশন সেন্টার থেকে ছাড় দেয়া হতে পারে।
রামু ডেডিকেটড করোনা আইসোলেশন সেন্টার ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. নোবেল কুমার বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।
তিনি রামু ডেডিকেটড আইসোলেশন সেন্টারে জেলার ২৫জন করোনা রোগী চিকিৎসাথীন রয়েছেন। এর মধ্যে মঙ্গলবার দ্বিতীবার নমুনা পরীক্ষায় চার জনের রিপোর্ট নেগেটিভ আসে। দ্বিতীয়বার রিপোর্ট নেগেটিভ আসা মানে রোগী সুস্থ্য। এতে সুস্থ্য ঘোষণা করে ছাড় দেয়া যায়।
তবে শারীরিক অবস্থার একটা বিষয় রয়েছে। রিপোর্ট দ্বিতীবার নেগেটিভ আসলেও শারীরিক কোনো সমস্যা থাকলে ছাড় দেয়া যাবে না।
ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, এই চার করোনা রোগীকে সুস্থ বিবেচনায় আনা হয়েছে। তবে বিকাল পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করা হবে। যদি কোনো শারীরিক সমস্যা পাওয়া না পাওয়া যায় তবে সন্ধ্যার দিকে তাদের ছাড় দেয়ারর প্রস্তুতি নেয়া হচ্ছে।
সুত্র:সিবিএন

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer